রোজায় নিত্যপণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে এ কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন “সামনে রোজার মাস। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোন সংকট হবে না।”

কৃষিমন্ত্রী বলেন, “অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করা লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকে খেয়াল রাখতে হবে।”