দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন; আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ মিশনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা উইং) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের সকলেই ফেনী জেলার সদর উপজেলা ও দাগনভূঁইয়া উপজেলার বাসিন্দা।