রাজনৈতিক অঙ্গন এখন মুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

যশোর পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ৪ মার্চ, ২০২৩।

বাংলাদেশর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে।” তিনি বলেন, “রাজনৈতিক অঙ্গন এখন মুক্ত। যে যার মত কর্মসূচি করতে পারছে।”

শনিবার(৪ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।আসাদুজ্জামান খাঁন বলেন, “দশ বছর পর বাংলাদেশে দারিদ্র্য বলে কিছু থাকবে না। পরবর্তী প্রজন্মকে দারিদ্রের কথা বললে তারা বিশ্বাস করবে না।”

“আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বনির্ভর, উন্নত, স্মার্ট বাংলাদেশ উপহার দিতে চাই। যেন তারা সারা বিশ্বে মাথা উঁচু করে কথা বলতে পারে;” বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।