বাংলাদেশে ৬ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি-বাংলাদেশে স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য এক ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করছেন। ছবি- মাহমুদ হোসেন অপু

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৬ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৮৯৩ জনে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন অপরিবর্তিত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪২৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ২৮৩ জনে।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ।