বাংলাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, শনিবার (১৮ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় চারজন ডেঙ্গু সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্ত চারজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৫ জন ঢাকায় এবং সাত জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে চিকিৎসাধীন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৯৩ জন।আর, ৪০৭ জন ভর্তি হয়েছেন বিভিন্ন জেলার হাসপাতালে।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৬৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৭২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৯৭ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া, চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।