বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ২ জন

ফাইল ছবি- ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার (২০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু সংক্রমিত হয়েছেন দুইজন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে একজন ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যজন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত ২১ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে, ১০ জন ঢাকায় এবং ১১ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতিবছর ১ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯৭ জন ও সংশ্লিষ্ট জেলায় ৪১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮১ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৯৮ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। এছাড়া চলতি বছর ডেঙ্গু সংক্রমনে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।