বান্দরবানে আগুনে পুড়লো ৩০ দোকান ও ১৫টি বসতঘর

বান্দরবানে আগুনে পুড়লো ৩০ দোকান ও ১৫টি বসতঘর।

বাংলাদেশের বান্দরবান জেলার থানচি বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান ও ১৫টি বসতঘর। শনিবার (২৫ মার্চ) সকালে এ আগুনের ঘটনা ঘটে। এর আগে, গত ২২ মার্চ বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৪৭টি দোকান পুড়ে যায়।

উপজেলার চেয়ারম্যান থোয়াইহা মং মারমা জানান, “থানচি উপজেলা বাজারে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এঘটনায় ৪৫টি বিভিন্ন পণ্যের দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়স্ত্রণে আনে।”

ফায়ার সার্ভিস জানায়, চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।