বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান রাজা তৃতীয় চার্লস

ফাইল ফটো: ব্রিটেনের রাজা চার্লস লন্ডনে নতুন ইউরোপীয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইবিআরডি) পরিদর্শনের জন্য আসার সময় হাত নাড়ছেন।

যুক্তরাজ্যের(ইউকে) রাজা তৃতীয় চার্লস বলেছেন যে তিনি কমনওয়েলথ সনদের দশম বার্ষিকীর এই বিশেষ বছরে কমনওয়েলথের সদস্য হিসাবে বাংলাদেশের মধ্যে অব্যাহত উষ্ণ বন্ধুত্ব এবং শক্তিশালী ও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, দেশটির রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো অভিনন্দন বার্তায় যুক্তরাজ্যের বাজা বলেন, “যেহেতু আপনি এবং সর্বত্র বাংলাদেশিরা, আজ স্বাধীনতা দিবস উদযাপন করছেন, আমার সঙ্গে আমার স্ত্রী আগামী বছরের জন্য আপনাকে আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।”

রাজা চার্লস বলেন, “যেহেতু আমরা একটি চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি; তাই সমৃদ্ধি, গণতন্ত্র এবং শান্তির জন্য এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবেলায় আমাদের একসঙ্গে কাজ করা আরো গুরুত্বপূর্ণ।”

রাজা চার্লস তার বার্তায় উল্লেখ করেন, “লন্ডনের ব্রিক লেনে আমাদের সাম্প্রতিক সফরের সময়, ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের অভ্যর্থনা পেয়ে আমার স্ত্রী এবং আমি আনন্দিত এবং খুশি হয়েছি, যা আমাদের জনগণ এবং সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রদর্শন করে।”