ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নব নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফ্রান্সকে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক এখন কৌশলগত ও বস্তুনিষ্ঠ মাত্রার দিকে আরো প্রসারিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) গণভবনে নব নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয়ের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, “ফ্রান্স সব সময় বাংলাদেশের একটি বিশ্বস্ত অংশীদার, এবং এই অংশীদারিত্ব আমাদের টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য দ্বারা পরিচালিত একটি কৌশলগত ও উদ্দেশ্যমূলক মাত্রার দিকে আরো প্রসারিত হয়েছে।”