রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “পরপর দুই মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি আবদুল হামিদকে অভিনন্দন জানান স্পিকার। রাষ্ট্রপতি আবদুল হামিদ ৭ এপ্রিল সংসদের বিশেষ সুবর্ণ জয়ন্তী অধিবেশনে ভাষণ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি হামিদ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য স্পিকার-কে ধন্যবাদ জানান।রাষ্ট্রপতি বলেন, “১৯৭৩ সালের ৭ এপ্রিল যাত্রা শুরু হওয়া জাতীয় সংসদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে বিশেষ এই সংসদ। এছাড়া সদ্য স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে জনগণ বিস্তারিত জানতে পেরেছে।”

বৈঠকে রাষ্ট্রপতি সংসদের বিভিন্ন বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূরে আলম চৌধুরী ও হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন স্পিকারের সঙ্গে ছিলেন। বৈঠককালে, রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।