বাংলাদেশ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারোি মৃত্যু হয়নি। এছাড়া এ সময়ে কেউ সংক্রমিত হয়েছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এখন ডেঙ্গু আক্রান্ত ২৫ ব্যক্তি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে, ১৬ জন ঢাকায় এবং ৯ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালগুলোতে চিটকিৎসা নিচ্ছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৪৬৫ জন। আর, ৪৩৬ জনভর্তি হয়েছেন সংশ্ষ্টি জেলার হাসপাতালে ।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৮৬৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪৪২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪২৪ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু সংক্রমণে বাংলাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে।