যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সাধারণ সম্পাদক ফখরুল আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। ১৬ এপ্রিল, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার (১৬ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করেছে।

সাক্ষাৎ কালে বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রদূত হাসের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন; বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকের পর ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক ফেসবুক পোস্টে বলেছে, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। দুপুর ১২টায়, রাষ্ট্রদূতের বাসভবনে এক ঘণ্টার বৈঠক শুরু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।