পবিত্র শবে কদর মঙ্গলবার

পবিত্র শবে কদর

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র ও বরকতময় রাত এটি। বিশেষ ইবাদতের মাধ্যমে পবিত্র এই রজনী অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ তা’লা। লাইলাতুল কদরের রাতটি মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। ইসলাম ধর্ম মতে, মাহে রমজানের এ রাতেই মানবজাতির জন্য সার্বিক দিকনির্দেশনা, কল্যাণ ও তাদের পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেন।

বাংলাদেশে মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির ও দরুদ পাঠের মাধ্যমে রাতটি অতিবাহিত করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শবে কদর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।