জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টোকিওতে জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে টোকিওতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৩টায় টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

শেখ হাসিনা এখন জাপানে চার দিনের সরকারি সফরে রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার টোকিও পৌঁছেছেন।

পরে তিনি স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে শীর্ষ বৈঠক করেন।

শীর্ষ বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য চুক্তি ও সহযোগিতা স্মারক (এমওসি) বিনিময় প্রত্যক্ষ করেন।