বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে কেই সংক্রমিত হয়েছে বলেও খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন ৩৭ জন ডেঙ্গু সংক্রমিত ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এর মধ্যে, ২৭ জন ঢাকায় এবং ১০ জন সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০০ জন এবং ৪৬২ জন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন ।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৯১৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪৬৬ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৪৯ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। ২০২৩ সালে এখন পর্যন্ত ডেঙ্গু সয়ক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে।