এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

বাইডেন প্রশাসন বৃহস্পতিবার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ২০২০ সালের নির্বাচনের ফলাফল বাতিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্তে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি।

বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের জন্য গুয়াতেমালা ও কলম্বিয়ায় অভিবাসন কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছে। মহামারী-যুগের অভিবাসন বিধিনিষেধের মেয়াদ ১১ মে শেষ হলে আশ্রয়প্রার্থী অভিবাসীদের সম্ভাব্য ঢল (নিয়ন্ত্রণের) জন্য প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।