ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ অসাম্প্রদায়িক সমাজব্যবস্থায় বিশ্বাসী ছিলেন। সোমবার ( ১ মে) দিবাগত রাতে, বাংলাদেশের রাজধানী ঢাকায়, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে এক আলোচনা সভায় এ কথা করেন তিনি। মিশনের ১২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মেয়র তাপস বলেন, “মানবসেবায় ছিলো স্বামী বিবেকানন্দের একমাত্র ব্রত। ১২৭ বছর আগে তিনি যে চিন্তা করেছিলেন, তা হলো অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি নিজ হাতে রামকৃষ্ণ মিশনের যে প্রতীক এঁকেছেন, সেটিই বলে দেয় যে তিনি অসাম্প্রদায়িক সমাজ, জাতি ও বিশ্ব ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন।”
রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদ ঢাকার সভাপতি, বিচারপতি সৌমেন্দ্র সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।