বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: ২৪ ঘন্টায় আক্রান্ত ২১ জন

ফাইল ছবি- হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ২১ জন ডেঙ্গু সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ছয় জন ভর্তি হয়েছেন সংশ্লিষ্ট জেলার হাসপাতালে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৭৭ জন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৬২ জন ঢাকায় এবং ১৫ জন সংশ্লিষ্ট জেলায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী,চলতি বছর ১ জানুয়ারি থেকে ৯ মে পর্যন্ত, ডেঙ্গু সংক্রমিত হয়ে মোট এক হাজার ১৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৬৪০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫০৪ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫৭০ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪৮৬ জন বিভিন্ন জেলায় বসবাস করেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।