বাংলাদেশ জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশন বসছে ৩১ মে শুরু হবে।আর, ১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান করেছেন। রবিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “৩১ মে বিকাল ৫টায় বাজেট অধিবেশন শুরু হবে।”
গত বৃহস্পতিবার (১১ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের জন্য ২৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। এতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের পরিমাণ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা (২৮ দশমিক ৮৮ শতাংশ)।
মূল এডিপি বরাদ্দের মধ্যে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৯৪ হাজার কোটি টাকা বিদেশি উৎস থেকে নেয়া হবে।
২০২২ সালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পেশ করেছিন।