বাংলাদেশের শান্তিরক্ষীদের সাহস ও নিষ্ঠার প্রশংসা যুক্তরাষ্ট্রের দূতাবাস

বিশ্বজুড়ে শান্তি প্রসারে বাংলাদেশের শান্তিরক্ষীদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার (২৯ মে) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, “আমরা সাহসী বাংলাদেশি এবং জাতিসংঘের প্রতিটি শান্তিরক্ষীকে সম্মান জানাই; যারা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে থাকেন। তাদের সাহস এবং নিষ্ঠা একটি পার্থক্য তৈরি করে।”

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাস এ মন্তব্য করেছে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী দেশ।

১৯৪৮ সাল থেকে, ২০ লাখের বেশি ইউনিফর্মধারী এবং বেসামরিক কর্মী সারা বিশ্বে জাতিসংঘের ফিল্ড মিশনে কাজ করেছেন। সোমবার পালিত জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবসে তাদের অবদান তুলে ধরা হয়।