ঈদুল আজহায় ফেরিতে পচনশীল ছাড়া অন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে ৭ দিন—নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

বাংলাদেশের বিভিন্ন স্থানে চলাচলরত ফেরিতে আগামী পবিত্র ঈদুল আজহায় পচনশীল পণ্য এবং কোরবানির পশু ছাড়া অন্য পণ্য পরিবহন ৭ দিন বন্ধ থাকবে। এই ৭ দিন হচ্ছে—ঈদের আগের ৩ দিন ও ঈদের দিন এবং ঈদের পরের ৩ দিন।

বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তাসংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এদিকে, ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।