সকাল ১০টার সংবাদ

Your browser doesn’t support HTML5

সংসদ নির্বাচন ২০২৪: সর্বশেষ খবর

ভয়েস অফ আমেরিকা থেকে নির্বাচনী সংবাদ।

বাংলাদেশে এখন সকাল ১০টা।

বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে নৌকার বিপরীতে ২২৪টি আসন পেয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে।

একজন প্রার্থীর মৃত্যু এবং একজনের প্রার্থীতা বাতিলের কারণে ২ টি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী প্রার্থী অংশ নেয়। তবে, ৯২ জন নারী প্রার্থীর মধ্যে জয়লাভ করেছেন ১৯ জন।

এই ছিল এখনকার মতো সংবাদ, আমাদের পরবর্তী বুলেটিন শুনতে পাবেন দুপুর একটায়।