যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউ হ্যাম্পশায়ারে আজ অনুষ্ঠিত হচ্ছে রিপাবলিকান দলের প্রাইমারি ভোট। রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলি। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্প হেইলির চেয়ে বেশ খানিকটা ব্যবধানে এগিয়ে আছেন।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যুদ্ধবিমানগুলো জাহাজ ও সাবমেরিনের সহায়তায় সোমবার রাতে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্যছিল লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্যকরে ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের হামলার সক্ষমতাকে আরও দুর্বল করা।
যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারার সঙ্গে সাক্ষাৎ করেন।পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোতে সংঘাত এড়াতে এবং স্থিতিশীলতা বাড়াতে যুক্তরাষ্ট্রের ষ্ট্রেটেজির অংশ হিসেবে ব্লিংকেন ৪৫ বিলিয়ন ডলারের নতুন তহবিলের কথা ঘোষণা করেছেন।