ভারতের রাজধানীতে পেইন্ট কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১১ জন

Your browser doesn’t support HTML5

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তরাঞ্চলে এক পেইন্ট কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এর ফলে একটি ভবন ভেঙে পড়ে এবং কমপক্ষে ১১ জন নিহত ও আরও চারজন আহত হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও অজানা। উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা আটকে পড়া মানুষদের অনুসন্ধান অব্যাহত রেখেছে। (রয়টার্স)