ক্যালিফোর্নিয়ার একাধিক জায়গায় প্রবল বর্ষণ ও বন্যা

Your browser doesn’t support HTML5

সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ক্যালিফোর্নিয়ায় একটি শক্তিশালী ঝড় আঘাত হানে, যার ফলে রাজ্যের বেশিরভাগ উপকূলে বন্যার এবং অপসারণের সতর্কতা জারি করা হয়।

মন্টেসিটো ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা একটি ভিডিওতে সান ইসিড্রো ক্রিককে উপচে পড়তে এবং প্লাবিত রাস্তাঘাট দেখা গেছে। আবহাওয়াবিদরা যাকে বায়ুমণ্ডলীয় নদী বলে অভিহিত করে, এই ঝড়টি তার কারণে ঘটেছে। সেটি প্রশান্ত মহাসাগর থেকে সৃষ্টি হওয়া গভীর আর্দ্রতার একটি বিশাল বায়ুবাহিত স্রোত।

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি উত্তর ক্যালিফোর্নিয়া এবং বুধবার, ২১ ফেব্রুয়ারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ছিল বলে আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

দু'সপ্তাহ আগে বায়ুমণ্ডলীয় নদী থেকে সৃষ্ট আরেকটি ঝড় কিছু এলাকায় এক বছরের বৃষ্টিপাতের পরিমাণে বৃষ্টি ঘটায়, প্রায় ১ মিলিয়ন গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় এবং নয় জনের প্রানহানি হয়। কিন্তু এইবারের ঝড়ের প্রভাব দুই সপ্তাহ আগের তুলনায় অনেকটাই কম বলে মনে হয়েছে।