গোলান হাইটসে সেনাদের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু

Your browser doesn’t support HTML5

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার গোলান হাইটসে ইসরাইলি সেনাদের সঙ্গে সাক্ষাত করে বলেন, উত্তর ইসরাইলের বাসিন্দাদেরকে নিজেদের বাড়িতে ফেরার "নিরাপত্তার অনুভূতি" ফিরিয়ে দিতে হবে।

এটি "সামরিক পদ্ধতিতে অর্জন করা হবে, যদি প্রয়োজন হয়; রাজনৈতিক উপায়ে - যদি সম্ভব হয়," নেতানিয়াহু যোগ করলেন।

তিনি আরও বললেন, "যে কোনো ক্ষেত্রেই, হিজবুল্লাহর বোঝা উচিত - আমরা নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠা করবো।"

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হয়। তারপর থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ সীমান্তে অবস্থিত ইসরাইলি পোস্টগুলিতে হামলা করতে থাকে।

চার মাসেরও বেশি সময় আগে সর্বশেষ দফা সহিংসতা শুরু হবার পর থেকে লেবাননে ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। তাদের বেশিরভাগ ছিল হিজবুল্লাহর যোদ্ধা।

নিহতদের মধ্যে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিকও রয়েছে।