আমেরিকার বিশেষ বিশেষ খবর ভিওএ 60-তে স্বাগত

Your browser doesn’t support HTML5

মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোরে যে ফ্রান্সিস স্কট কী ব্রিজটি ধসে পড়ে, সপ্তাহান্তে ডিমোলিশন শ্রমিকরা তা মেরামতের অংশ হিসেবে সেতুর কিছু অংশ কাটছেন। গত সপ্তাহে পণ্যবাহী একটি জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙ্গে ছয়জন সড়ক শ্রমিক নিহত হন।

গত বছর ক্যালিফোর্নিয়ায় একটি নতুন আইন পাস হওয়ার ফলে বেশিরভাগ ফাস্টফুড কর্মী সোমবার থেকে ঘন্টা প্রতি কমপক্ষে ২০ ডলার করে বেতন পাবেন। ফাস্ট ফুড ফ্র্যাঞ্চাইজ মালিকদের প্রতিনিধিত্বকারী ট্রেড অ্যাসোসিয়েশন আইনটির প্রতি সমর্থন দিয়েছে।

আমেরিকানরা ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে ঐ সময় রেকর্ড সংখ্যাক মানুষ ভ্রমণ করবে এবং পূর্ণ সুর্য্যগ্রহণ দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভ্রমণে প্রচুর অর্থব্যয় করবে।