ভারতের উত্তরাঞ্চলে বাস খাদে পড়ে অন্তত ১৫ জনের প্রাণহানি

Your browser doesn’t support HTML5

উত্তর ভারতের জম্মু জেলায় একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে যাওয়ার পর অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন।

ললিত কুমার নামক একজন বেঁচে যাওয়া যাত্রী বললেন যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনাটি ঘটে আখনুরে, যেখানে উত্তর প্রদেশ রাজ্য থেকে শিব খোরি হিন্দু মন্দিরে তীর্থযাত্রার উদ্দেশ্যে ৬০ জনকে বহনকারী বাসটি পাহাড়ের নিচে পড়ে যায়।

পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনা ভারতে অস্বাভাবিক নয়, যেখানে হাইওয়ে নিয়মগুলি কঠোরভাবে প্রয়োগ করা হয় না।