ফটো গ্যালারিঃ ডনাল্ড ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা, তিনি গুলিতে আহত তবে 'নিরাপদ'
প্রাক্তন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে রক্তাক্ত অবস্থায় সিক্রেট সার্ভিস অফিসাররা ঘিরে ধরে স্টেজ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। পেনসিলভানিয়া রাজ্যের বাটলার শহরে এক নির্বাচনী সমাবেশে অজ্ঞাত ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে। গুলি ট্রাম্পের ডান কানের উপড়ের অংশ ভেদ করে। জুলাই ১৩, ২০২৪।
পেনসিলভানিয়ার নির্বাচনী সমাবেশস্থলে গুলি শুরু হলে প্রেসিডেন্সিয়াল নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস-এর সদস্যরা দ্রুত স্টেজের উপর ডনাল্ড ট্রাম্পকে ঘিরে ফেলেন।
সমাবেশস্থলের আশে-পাশের ভবনের ছাদ থেকে পুলিশের স্নাইপাররা বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।
সিক্রেট সার্ভিস এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সির সদস্যরা সমাবেশস্থলের পোডিয়াম ঘিরে অবস্থান নেন।
সিক্রেট সার্ভিস অফিসারদের নিরাপত্তায় গাড়িতে ওঠার আগে ডলান্ড ট্রাম্প তাঁর সমর্থকদের লক্ষ্য করে মুষ্টিবদ্ধ মুষ্টি উঁচু করেন।
ডলান্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার পর রিপাবলিকান পার্টির নির্বাচনী সমাবেশে আসা দুজন একে ওপরকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন।