বিচ্ছু মহিলা ও দানব মিনোটর

Your browser doesn’t support HTML5

কয়েক হাজার মানুষ টুলুজে একটি বিশাল বৃশ্চিক মহিলার "জাগরণ"-এ অংশ নিয়েছিল, শুক্রবার সন্ধ্যায়। এটি লা মেশিন কোম্পানির একটি বড় স্ট্রিট শো এর প্রারম্ভিক প্রদর্শনী ছিল, যা ভিলে রোজে রবিবার সন্ধ্যা পর্যন্ত চলবে।

কাঠ এবং ইস্পাতের তৈরি একটি দৈত্যাকার পুতুল বৃশ্চিক নারী "লিলিথ", চৌদ্দ মিটার উঁচু একটি মিনোটর বা অর্ধ-দানবের সাথে মিলিত হয়। মিনোটর হচ্ছে গ্রীক উপকথায় অর্ধমানব ও অর্ধ ষণ্ড মানব। টুলুজের প্লেস ডু ক্যাপিটোলে অনুষ্ঠিত এই প্রদর্শনীটি লা মেশিন কোম্পানির একটি স্ট্রিট শো।