নেটোর সামরিক মিশন এই খবর নিশ্চিত করেছে যে বুধবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তাদের গাড়ির বহরে আক্রমণ হয়েছে এবং তাতে লোকজন হতাহত হয়েছে।
কাবুলে সদর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নেটো জোট বলেছে তথ্য সংগ্রহের লক্ষ্যে আমরা দ্রুত কাজ করছি সময় পর বিস্তারিত জানাবো।
প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয় গাড়ির বহর কান্দাহার শহরের মধ্য দিয়ে বিদেশী সেনাদের বিমানবন্দরে নিয়ে যাচ্ছিলো যখন আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী আক্রমণ চালায়। বিবৃতিতে বলা হয় একটি গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বিস্তারিত আর কিছু বলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা ও বাসিন্দারা জানিয়েছে শক্তিশালী বিস্ফোরণে লোকজন হতাহত হয় কিন্তু সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।