আফগানিস্তানের নির্বাচনী নজরদারী সংস্থা ভোটে কারচুপির অভিযোগের পর দেশের সংসদীয় নির্বাচনের ১৯জন বিজয়ীকে অযোগ্য বলে ঘোষণা করেছে।
রবিবার ওই প্যানেল থেকে বলা হয় দুজন প্রার্থী যারা দ্বিতীয় স্থান পায় এবং ওই অযোগ্যতার কারণে যাদের লাভ হতো তাদেরও একই কারণে অযোগ্য নির্ধারন করা হয়।
এক কর্মকর্তা বলেছেন প্রার্থীদের, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার নেই।
১৮ই সেপ্টেম্বর নির্বাচনের পর, কমিশন প্রায় ২৫০০ অভিযোগ, যা গুরুতরো বলে বিবেচনা করা হয় তা তদন্ত করে দেখছে।
২৪৯ আসনের সংসদ নির্বাচনের উপর দৃষ্টি রাখছে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পশ্চিমী মিত্ররা। তারা লক্ষ করছেন আফগান নেতা দুর্নীতিপূর্ণ সরকার সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কিনা।