Your browser doesn’t support HTML5
খালি গলায় রবীন্দ্রনাথের গান গাইলেন শিল্পী আঁখি আলমগীর
‘অনুভূতি ব্যক্ত করা ওনার মত কেউ পারেন না’, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বললেন শিল্পী আঁখি আলমগীর। বাংলাদেশে আধুনিক গানের জগতে আঁখি আলমগীর একটি অত্যন্ত সুপরিচিত নাম। যতক্ষণ মঞ্চে থাকেন, দর্শকদের মাতিয়ে রাখেন তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে। গানের পাশাপাশি রয়েছে তার সদা উচ্ছল, বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব এবং ছন্দময় উপস্থিতি। গত দুই দশকের বেশি সময় ধরে তিনি টিভি, চলচ্চিত্র, মঞ্চে গেয়ে চলেছেন ক্লান্তিহীণ। তার জনপ্রিয়তায় এখনো চিড় ধরেনি এতোটুকু।
ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি গাইলেন ‘পুরানো সেই দিনের কথা’ সম্পূর্ণ খালি গলায়। সেই সাথে জানালেন তার রবীন্দ্রসংগীত প্রীতির কথা। আঁখি আলমগীরের সাথে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।
Your browser doesn’t support HTML5
খালি গলায় রবীন্দ্রনাথের গান গাইলেন শিল্পী আঁখি আলমগীর