গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানালো বিএনপি

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি একে সরকারের একটি অযৌক্তিক ওঅগ্রহণযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করে তা বাতিলের দাবী করেছে।

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকড. আসাদুজ্জামান রিপন আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দাম সমন্বয় করে পুনরায় গণশুনানিকরে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে সরকারেকে আহ্বান জানিয়েছেন।সরকার গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টিকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রতি 'নিদারুণ অবিচার'বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন সরকার জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত না হওয়ায় তাদের জবাবদিহিতা নাই। তাই
তারা গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সময় সাধারণ মানুষের কথা বিবেচনায় নেয়নি বলে বিএনপির মুখপাত্র উল্লেখ করেন। তিনি বলেন কৃষি, শিল্প, ব্যবসা ও রপ্তানির ক্ষেত্রে এই দাম বৃদ্ধি কীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে, সে বিষয়টিও আমলে নেয়নি সরকার।

জহুরুল আলম
ঢ।কা, বাংলাদেশ।

Your browser doesn’t support HTML5

ALAM BNP