বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আরো কয়েক দিন অবস্থান করলেও, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্ধারিত সব কর্মসূচী শেষ হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফর নিয়ে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছেন। সে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কি বললেন এবং জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে বৃহস্পতিবার তাঁর দেয়া ভাষণের নানা দিক নিয়ে আমাদের আজকের আলাপন। আজকের আলাপনে অতিথি ছিলেন নিউইয়র্ক থেকে রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন নিউইয়র্ক থেকেই টিবিএন টোয়েন্টিফোর এর হেড অফ নিউজ শামীম আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনে ছিলেন তাওহীদুল ইসলাম।
Your browser doesn’t support HTML5
আলাপন: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী