আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে আজ এক বোমা বিস্ফোরণে রেডিও ফ্রি ইউরোপ /রেডিও লিবার্টির আফগান বিভাগ, রেডিও আজাদির জন্য কর্মরত একজন সংবাদদাতা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন যে নিহত এই সংবাদদাতা ইলিয়াস দায়ী এবং তাঁর ভাই ঐ প্রদেশের রাজধানী লাশকারগাহ’এর প্রেস ক্লাবে যাবার সময়ে তাদের গাড়ির ওপর চৌম্বক শক্তি সম্পন্ন একটি প্রচন্ড শক্তিশালী বোমা আঘাত হানে । এই বিস্ফোরণে তাঁর ভাই , যিনি নিজেও একজন সাংবাদিক আহত হন ।
দায়ী এক দশকের ও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সরকারের বহির্দেশীয় সম্প্রচার রেডিও ফ্রি ইউরোপ / রেডিও লিবার্টির জন্য হেলমান্দ থেকে প্রতিবেদন পাঠিয়ে আসছিলেন। আজ খুব ভোর বেলাকায় লাশকারগাহের এই বিস্ফোরণের দায় তাত্ক্ষণিক ভাবে কেউ স্বীকার করেনি । তবে এই এলাকাটি প্রায় এক মাস ধরে তালিবান বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়ে এসছে।
আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি দায়ীর এই হত্যাকে আফগানিস্তানের শত্রুদের কাজ বলে এর নিন্দে করেন । তিনি বলেন তারা তাদের জঘণ্য অপরাধ লুকোনোর জন্য এবং সংবাদ মাধ্যমের সোচ্চার কন্ঠ রোধ করার জন্য এই ঘৃণ্য অপরাধ চালিয়েছে। যুক্তরাষ্ট্রও রেডিও আজাদির সাংবাদিকের এই হত্যার নিন্দে করেছে। কাবুলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রস উইলসন টুইট বার্তায় লেখেন, “এটি হচ্ছে সংবাদমাধ্যমের উপর আরেকটি আক্রমণ । সাংবাদিকদের উপর এ ধরণের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত্।