আফগানিস্তান এক সন্ধিক্ষণে আছে : জাতিসংঘ

Doves fly near the Peace Statue in Nagasaki's Peace Park during a ceremony commemorating the 68th anniversary of the atomic bombing of the city, August 9, 2013. (Reuters/Kyodo)

আফগানিস্তানে জাতিসংঘের শীর্ষ দূত Staffan de Mistura বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন যে ঐ যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন এক সন্ধিক্ষণে রয়েছে। তিনি বলছেন যে আফগানিস্তানের এই পরিবর্তন কেবলমাত্র নিরাপত্তার বিষয় হিসেবে দেখা উচিৎ নয় এর সঙ্গে সেখানকার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ও মানবাধিকারকে ও সম্পৃক্ত করে দেখতে হবে। আর সেটা করলেই এটা নিশ্চিত করা যাবে যে এই পরিবর্তন হবে একেবারেই অপরিবর্তনীয় । তিনি আরও বলেন যে জাতিসংঘ ঐ লক্ষের দিকে তার ভূমিকা পালন করবে।

জাতিসংঘে আফগান প্রতিনিধি জাহির তানিন বলেন তার দেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছে। তিনি বলেন যে তালিবান বিদ্রোহীরা আফগানদের ভয় দেখানোর চেষ্টা করছে এবং আফগানিস্তানের প্রতি আন্তর্জাতিক সমর্থন ক্ষুন্ন করার চেষ্টা করছে। তিনি আরো বলেন বর্তমান আক্রমণ অভিযান শান্তি আলোচনা এবং সমঝোতার সম্ভাবনাকে খর্ব করছে। তিনি তাদেরকেও সমান ভাবে দায়ি করেন যারা উগ্রপন্থিদের অস্ত্র , অর্থ এবং কৌশলগত উপদেশ দিয়ে থাকে।

তানিন আরো বলেন যে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের গঠন করা বিশেষ আদালত গত বছরের সংসদ নির্বাচনে ২৪৯ টি আসনের মধ্যে কথিত কারচুপির অভিযোগে ৬২টি আসনের ফলাফল বাতিল করার আফগান সিদ্ধান্তের ব্যাপারে বিবাদ নিস্পত্তির জন্যে আফগান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ দিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সুজান রাইস আফগানিস্তানের রাজনৈতিক নেতাদের এবং সেখানকার প্রতিষ্ঠানগুলোকে আফগানিস্তানের সংবিধান এবং নির্বাচনী আইন অনুযায়ী অনুযায়ী তাদের যোগ্যতার মতো সংজ্ঞায়িত ভুমিকা পালন করার আহ্বান জানান।