নেটো বলছে যে আফগানিস্তানের পুর্বাঞ্চলে রাস্তার ধারে এক বোমা আক্রমণে তাদের ৫ জন সৈন্য নিহত হয়েছে।
স্থানীয় আফগান কর্মকর্তারা বলেছেন যে স্বল্প ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক গাজনী প্রদেশের আজ জোট বাহিনীর যানবহরের ওপর বিস্ফোরিত হয়।
তালিবান তাৎক্ষনিক ভাবে ঐ হামলার দায় স্বীকার করে এবং দাবী করে যে নিহত জোট সদস্যরা পোল্যান্ডের একটি যানবহরের অংশ।
পোল্যান্ডে মিডিয়ার খবরে বলা হচ্ছে যে পাঁচ জন পোলিশ সৈন্য ঐ হামলায় মারা যায়।
অন্য আরেক ঘটনায় আফগান সৈন্যরা জানিয়েছে যে তারা একজন সম্ভাব্য আত্মঘাতী বোমাবাজকে গুলি করে হত্যা করেছে। সে খোস্ত প্রদেশে একটি ব্যাঙ্কের বাইরে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল।