আফগানিস্তানে তালিবানদের আক্রমণে ৮ জন আমেরিকান সৈনিক এবং ৫ জন অসামরিক ব্যক্তি নিহত

এক পুলিশ চত্বর সহ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালিবানদের আক্রমণে ৮ জন আমেরিকান সৈনিক এবং ৫ জন অসামরিক ব্যক্তি নিহত হয়।

মঙ্গলবার রাতে ৩ জন আমেরিকান সৈনিক এবং ৫ জন আফগান অসামরিক ব্যক্তি প্রান হারায় যখন চরমপন্থীরা দক্ষিণাঞ্চলের কান্দাহার শহরে আফগান পুলিশ সদর কার্যালয়ে আক্রমন চালায়।
কর্মকর্তারা বলেন এক আত্মঘাতী বোমা আক্রমনকারী প্রবেশ দ্বারে বিস্ফোরক ভর্তি একটি মোটরযানে বিস্ফোরণ ঘটায়। তারপরে চরমপন্থীরা রকেট চালিত গ্রেণেড এবং মেশিন গান দিয়ে আক্রমন চালায়।
নেটো সূত্রে বলা হয় তাদের বাহিনী এবং আফগান পুলিশ সাফল্যের সঙ্গে আক্রমন প্রতিহত করে এবং বিদ্রোহীদের চত্বরে প্রবেশ প্রতিহত করে।