সুদানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক এ মাসের শেষের দিক থেকে নতুন মুদ্রা চালু করবে ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ খায়ের আল যুবাইর আজ খার্তুমে সাংবাদিকদের বলেন, পুরানো মুদ্রা সম্পূর্ণ পরিবর্তন করতে ২ ৩ মাস সময় লেগে যাবে ।
আল যুবাইর বলেন, দক্ষিণ সুদান তার নতুন মুদ্রা চালু করবে বলে জানানোর পর, সরকার ‘সতর্কতামুলক ব্যবস্থা’ হিসেবে নতুন মুদ্রা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন । প্রেসিডেন্ট ওমার আল বাশির গত মঙ্গলবার খার্তুমে জাতীয় পরিষদে ভাষণে, নতুন মুদ্রার কথা ঘোষণা করেন ।