লিবিয়ার অস্থায়ী নেতারা রবিবার দেশটিকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করার পরিকল্পনা করছেন

লিবিয়ার অস্থায়ী নেতারা রবিবার দেশটিকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করার পরিকল্পনা করছেন

লিবিয়ার অস্থায়ী নেতারা রবিবার দেশটিকে সম্পূর্ণ মুক্ত বলে ঘোষণা করার পরিকল্পনা করছেন।এই ব্যবস্থার ফলে,নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার পথ প্রশস্ত হবে।

ন্যাশনাল ট্রানসিশনাল কাউন্সিল এন টি সির কর্মকর্তারা বলেছেন, বেনগাযি শহরে এই ঘোষণা করা হবে পূর্বাঞ্চলীয় ওই শহরটি সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল । প্রাথমিক খবরে বলা হয়েছিল, শনিবার এই ঘোষণা করা হবে তবে বিলম্বের কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি ।

শনিবার অস্থায়ী প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল বলেন, ৮ মাসের মধ্যে লিবিয়ায় প্রথম নির্বাচন হওয়া উচিত । ভোটাররা একটি জাতীয় পরিষদ নির্বাচন করবে এবং সেই পরিষদ নতুন সংবিধান রচনা করবে । মিঃ জিবরিল আগে বলেছিলেন, লিবিয়া মুক্ত হলে তিনি পদত্যাগ করবেন ।