অং সান সুচি 'অসুস্থ' বোধ করায় বিচারের শুনানিতে যাননি

মিয়ানমারের নেপিদতে নেত্রী অং সান সুচি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের টিকাদান কর্মসূচি দেখছেন, ফাইল ছবি, ২৭শে জানুয়ারী, ২০২১, ছবি, অং শাইন ও /এপি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী, অং সান সুচি'র আইনজীবী জানান, তাঁর মক্কেল সোমবার অসুস্থ হয়ে পড়লে, তিনি সর্বশেষ নির্ধারিত শুনানিতে যেতে পারেন নিI তাঁর আইনি দল জানায়, তাদের মক্কেল, ৭৬ বছর বয়সী সুচিকে অসুস্থ দেখাচ্ছিল এবং রাজধানী নেপিদতে শুনানির আগে নেত্রী তন্দ্রাচ্ছন্ন বোধ করছেন বলে জানানI

আইনজীবী, মিন মিন সো, পরবর্তীতে সাংবাদিকদের জানান, সুচি গাড়ি ভ্রমণ সংক্রান্ত অসুস্থতায় ভুগছেন, তাই তিনি কয়েক সপ্তাহ ধরে গাড়িতে চড়েননি, তাঁকে বিশ্রামের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় I

সোমবারের নির্ধারিত শুনানি ছিল, নেত্রীর লাইসেন্সবিহীন ওয়াকি টকি অবৈধভাবে রাখা বিষয়ক I এছাড়াও, তাঁর বিরুদ্ধে গত বছর সংসদীয় নির্বাচনের সময় Natural disaster Management Law নামের সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে, যাতে গত বছর সংসদীয় নির্বাচনের প্রচারাভিযানের সময় কোভিড বিধি লংঘন করা হয়। এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভংগ, জনরোষ বৃদ্ধিতে উস্কানি, দাতব্য ফাউন্ডেশনের জন্য দেয়া জমির অপব্যবহার এবংঅবৈধভাবে ৬ লক্ষ ডলার অর্থও ১১ কিলোগ্রাম স্বর্ণ নেয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধেI

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সুচিকে ১লা ফেব্রুয়ারী থেকে আটক রাখা হয়েছেI বিগত নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দল বিপুল ভোটে জয়লাভের ৩ মাস পরে তাঁর অসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে তাঁকে আটক করা হয়I

সামরিক জান্তা জানায়, ৮ই নভেম্বরের নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণে, তারা সামরিক অভ্যুথান ঘটিয়েছে, তবে অসামরিক নির্বাচন কমিশন নির্বাচনে জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেI