অস্ট্রেলীয় ক্রিকেট দলকে বাংলাদেশ সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা দেবার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী

Australia Cricket

জঙ্গী তৎপরতার আশংকার কারনে অস্ট্রেলিয় ক্রিকেট দলের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করার প্রেক্ষাপটে সোমবার ঢাকাস্থ অস্ট্রেলিয় রাষ্ট্রদূত ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তার প্রধান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন। বৈঠকে অস্ট্রেলিয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেক উইলকক জানিয়েছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো জানানো হয়েছে তা অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানানো হবে। তারাই সিদ্ধান্ত নেবেন। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, এখানে কোন সিদ্ধান্ত হবেনা, সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিকে, বিরোধী দল বিএনপি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, সরকারের নানা পর্যয় থেকে এত দিন জঙ্গিবাদ নিয়ে যে প্রপাগান্ডা চালান হয়েছে, এর ফলের্ বহির্বিশ্বে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট ক্রিকেট