সাভার বিপর্যয়ে উদ্ধার কর্মে সকলের সম্পৃক্ততা অভূতপুর্ব : আবেদ খান

  • আনিস আহমেদ
সাভারের ঐ ভবন ধ্বসে পড়ার চতুর্থ দিন শেষে এখনও উদ্ধার কর্মকান্ড চলছে । এবারের এই দূর্যোগের ত্রাণ তৎপরতার একটা বিশেষ দিক হচ্ছে , এতে সব প্রতিকুলতা অতিক্রম করে যোগ দিয়েছেন সাধারণ মানুষ । বিশেষত দেশের তরুণ –তরুণীরা অসাধারণ ভূমিকা পালন করেছেন , করছেন । এর ফলেই কংক্রিটের ঐ বড় বড় স্ল্যাবের তলা থেকে উদ্ধার করা হয়েছে , জীবিত প্রায় আড়াই হাজার লোককে।

বাংলাদেশের ইতিহাসে শিল্পক্ষেত্রে এই সর্ববৃহৎ দূর্যোগ মোকাবিলায় জনসাধারণের এই উদ্ধার তৎপরতা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জাগরণ পত্রিকার প্রধান সম্পাদক আবেদ খান ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বলেন যে বাংলাদেশের মানুষ বিপদের এই মূহুর্তে ঝাঁপিয়ে পড়ে যে ভাবে দূর্গতদের সাহায্য করতে এগিয়ে আসছে সেটা অভূতপূর্ব ব্যাপার । আবেদ খান বলেন যে এই ঘটনা এবং জাগরণের মঞ্চে তরুণ সম্প্রদায়ের অংশগ্রহণ দুটিই খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি আরও বলেন যে মালিকের মাইন্ডসেটে পরিবর্তন আসা দরকার মানুষকে পণ্য হিসেবে ব্যবহারের যে মানসিকতা গার্মেন্টস মালিকদের এই মাইন্ডসেট টা পরিবর্তন করা দরকার এবং এ জন্যে তাদেরকে কঠোর আইনের মধ্যে নিয়ে আসতে হবে।


Your browser doesn’t support HTML5

আবিদ খানের সাক্ষাতকার