সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আদালতের রায় নিয়ে সংসদ সদস্যদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

বাংলাদেশের জাতীয় সংসদ

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আদালতের রায় নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে সংসদ সদস্যরা যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবী জানিয়ে বলেছেন পূর্ণাঙ্গ রায় না পড়ে যে কটূক্তি তাঁরা করেছেন তাতে অনেকেই সংসদ সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন আদালতের রায় সম্পর্কে সংসদ সদস্যরা সংসদে যে ধরনের বক্তব্য দিয়েছেন তা দেয়ার এখতিয়ার তাঁদের নাই।

পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আদালত যখন জনগণের আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিল তখন কিন্তু সংসদ সদস্যরা তাকে স্বাগত জানিয়েছিলেন।

বিচার বিভাগ বা অন্যান্য বিষয় নিয়ে সংসদে কতটুকু বলা যাবে তা সংসদ সদস্যদের মাথায় রাখারও তাগিদ দেন বক্তারা।

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট সংবিধান