মঙ্গলবার সন্ধ্যায় বাংলা-নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক বেতার ও টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে ঘরোয়াভাবে এ বছরে নববর্ষের অনুষ্ঠানাদি পালনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে- এটা জেনেও করোনা মোকাবেলায় সরকার কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধিসহ নির্দেশনা মেনে চলার তাগিদ দিয়েছেন।
Your browser doesn’t support HTML5
করোনা মোকাবেলায় সরকার কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী মানুষের জীবন-জীবিকা এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির কথা চিন্তা করে গৃহীত প্রণোদনা প্যাকেজ এবং নানাবিধ সরকারি সহায়তা প্রদানের কথাও উল্লেখ করেন। তিনি করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছেন।