গণমাধ্যম মুক্ত না হলে আপনিও মুক্ত নন

বলাই বাহুল্য যে স্বাধীন ও উন্মুক্ত তথ্য সমাজকে নিরাপদ রাখতে সহায়তা করে; করে সহনশীল এবং অদম্য। তবে গণমাধ্যমের বৈশ্বিক অবস্থা গত এক দশকে খুব এটা ভালো যায়নি। এই সময়কালে দেখা গেছে গণমাধ্যমের স্বাধীনতা নিন্মতম অবস্থানে। বিশ্বব্যাপী এর অবস্থা যতোই খারাপ হচ্ছে তোতোই গুরুত্বপূর্ন হয়ে উঠছে বোর্ড অব ব্রডকাস্টিং গভর্ণরসের কাজকর্ম। এর আওতায় যে ৫টি গনমাধ্যম রয়েছে- ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/ রেডিও লিবার্টি, কিউবা ব্রডকাস্টিং, রেডিও ফ্রি এশিয়া এবং মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্ক সততা ও নিষ্ঠার সঙ্গে খবর প্রচারে কাজ করে চলেছে।

বোর্ড অব ব্রডকাস্টিং গভর্ণরসের সাংবাদিকেরা বিশ্বব্যাপী জীবনের ঝুঁকি নয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে চলেছেন। সম্প্রতি ভিয়েতনামে এবং তুর্কমেনিস্তানে জেলে নেয়া হয়েছে ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের। ক্রাইমিয়ায় মিকোলা সেমেনা নামে আমাদের এক সাংবাদিককে ৫ বছরেরর জেল দেয়া হয়েছে।

সাংবাদিকতা করার কারনে গত ২৫ বছরে বিশ্বে ১২০০ এরও বেশী সাংবাদিককে হত্যা করা হয়েছে। দু:খের বিষয় হচ্ছে ব্রডকাস্টিং বোর্ড অব গভর্ণসের ১৪ জন সাংবাদিক খুন হয়েছেন।

ভয়েস অব আমেরিকার সাংবাদিক আলমিগদাদ মোজাল্লিকে হত্যা করা হয় ২০১৬ সালে ইয়েমেনে। ২০১৪ সালে ইরাকে খুন হন মোহাম্মেদ বাদাইয়ি ওয়াইদ আল শামারি। ভয়েস অব আমেরিকার রিপোর্টার মোহামেদ আলী নুক্সারকিকে হত্যা করা হয় ২০১৩ সালে সোমালিয়ায়। ভয়েস অব আমেরিকার রেডিও দিওয়ার রিপোর্টার মুকাররম খান আতিফকে খুন করা হয় ২০১২ সালে পাকিস্তানে।

২০০৭ সালে কিরগিস্তানে খুন হন ভয়েস অব আমেরিকার রিপোর্টার আলীশার সাইপভ। একই বছর ইরাকে খুন হন রেডিও ফ্রি ইরাকের রিপোর্টার নাজার আব্দুলাহিদ আল রাধি এবং খামাইল মুহসিন খালাফ। ২০০৬ সালে তুর্কমেনিস্তানে হত্যা করা হয় তুর্কমেন বিভাগের রিপোর্টার ওগুলসাপার মুরাদোভাকে। ২০০৫ সালে ইরাকে হত্যা করা হয় আল হুরা টিভির আব্দুল হুসেইন খাজালকে তাঁর তিন বছর বয়সী পুত্রসহ।
তাজিক বিভাগের সাংবাদিক ইসকান্দার খাতলোনি খুন হন ২০০০ সালে রাশিয়ায়।

ভয়েস অব আমেরিকার রিপোর্টার রিকার্ডো ডে মেলো খুন হন ১৯৯৫ সালে এংগোলায়। ১৯৭৮ সালে গ্রেট বৃটেনে খুন হন বুলগেরিয়ান সার্ভিসের সাংবাদিক গিওর্গি মার্কোভ। আজারি বিভাগের আব্দুলরাচম্যন ফ্যাতালিবিকে এবং বেলরুশিয়ান বিভাগের লিওনিড কারাসকে হত্যা করা হয় ১৯৫৪ সালে জার্মানীতে। এছাড়া ২০১২ সালে সিরিয়ায় নিখোঁজ হন আলহুরা টিভির বাশার ফাহমি।

Your browser doesn’t support HTML5

গণমাধ্যম মুক্ত না হলে আপনিও মুক্ত নন

Your browser doesn’t support HTML5

গণমাধ্যমের স্বাধীনতা দিবস