পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণের মাস্টারমাইন্ড কওসর আলিকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণেন মাস্টারমাইন্ড কওসার আলিকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে এই বিস্ফোরণের অন্যতম মূল চক্রীকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত বলা যেতে পারে ২০১৭ সালে বিস্ফোরণে কেঁপে ওঠে বর্ধমান জেলার খাগড়াগড়। তদন্তে নেমে ফাঁস হয় বড়সড় নাশকতার ছক। ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত একের পর এক জঙ্গির নাম উঠে আসে তদন্তকারী অফিসারদের হাতে। তদন্তের দায়িত্বভার নেয় দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যশনাল ইনভেস্টিগেশন এজেন্সি- এনআইএ। এরপর চলতি বছরের অগাস্ট মাসে কর্ণাটক থেকে কওসর আলিকে গ্রেফতার করে এনআইএ। তারপর এই প্রথম খাগড়াগড় কাণ্ডের মাস্টারমাইন্ড কওসর আলিকে নিজেদের হেফাজতে পেল কলকাতা পুলিশ। কওসর আলিকে জেরা করে অনেক তথ্য উঠে আসবে বলে মনে করছেন রাজ্য গোয়েন্দারা।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।