বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে দেয়া দলটির সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে, গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, কাউন্সিলের শেষ সেশনে শেখ হাসিনা সুস্পষ্ট ভাবে বলেছেন বিএনপি'কে ক্ষমতায় আসতে দেওয়া হবে না কারন আগামীবার আওয়ামী লীগকে অবশ্যই যেকোনো মূল্যে ক্ষমতায় আসতেই হবে।
এ কথাগুলো থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে তাদের লক্ষ্য কি এবং তারা কি করতে চান বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার অনৈতিকভাবে দেশ শাসন করছে এবং তারা গণতন্ত্রের সব স্তম্ভ ভেঙে দিয়ে মানুষের ভোটের অধিকার হরন করেছে।
তিনি বলেন, মানুষের কথা বলার, লেখার, সমবেত হওয়ার, প্রতিবাদ করার অধিকারও তারা কেড়ে নিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক: বিএনপি'র মহাসচিব