৫২ এর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত একুশে বইমেলা সফল ভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে এর আয়োজক বাংলা একাডেমী। সোমবার রাতে এযাবতকালের সবচেয়ে বড় বার্ষিক এই মাসব্যপি বইমেলা শেষ হয়।
সদ্য শেষ হওয়া একুশে বইমেলাটির কলেবর গতবছরেরে তুলনায় তিনগুণ বৃদ্ধি করা হয়। মেলার স্টল বিন্যাসের কিছু ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আয়োজনটি ছিল প্রাণবন্ত এমনটাই জানালেন প্রকাশকরা।
বাংলা একাডেমীর দেয়া তথ্য মোতাবেক এবার ৪২ কোটি টাকার ওপর বই বিক্রি হয়েছে যা গত বছরেরে তুলনায় দ্বিগুণ। অন্যদিকে প্রকাশকরা বইমেলা উপলক্ষে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধসহ ৩ হাজার ৪ শত'র ওপর নতুন বই প্রকাশ করেছেন।
কড়া নিরাপত্তা ব্যবস্থায় এবারের মেলায় শিশু, কিশোর, নারীসহ হাজার হাজার মানুষ ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বইমেলায় এসেছিলেন ও বই কিনেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
একুশে বইমেলা সমাপ্ত